বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

তিনদিন পর ধসে পড়া ভবন থেকে ৯ মাসের শিশু ও মা জীবিত উদ্ধার

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২৬ ইং
তিনদিন পর ধসে পড়া ভবন থেকে ৯ মাসের শিশু ও মা জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধসা পড়া ভবন থেকে নয় মাসের শিশু ও তার মাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্রের উদ্ধারকারীরা। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) তাদের উদ্ধার করা হয়।

গত বুধবার সন্ধ্যায় ভূমিকম্পের পর ভবনটি ধসে পড়ে। এরপর তিনদিন নিজের শিশুসহ ওই মাকে বের করে নিয়ে আসা হয়।

উদ্ধারে মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার টাস্ক ফোর্স-১ আরবান সার্চ অ্যান্ড রেসকিউ। এই ইউনিটের উদ্ধারকারীরাই মা-শিশুকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন।

ভিডিওতে দেখা গেছে, প্রথমে শিশুটিকে বের করে নিয়ে আসা হচ্ছে। ওই সময় সে কাঁদছিল। এরপর তার মাকে একটি স্ট্রেচারে করে বের করে আনা হয়। টানা কয়েকদিন অন্ধকারের মধ্যে থাকায় হঠাৎ দিনের আলোতে তার চোখে অস্বস্তি লাগছিল। এ সময় হাত দিয়ে তিনি তার চোখ ঢেকে রাখেন।

উদ্ধারকারী সংস্থাটি জানিয়েছে, মা ও শিশু দুজনই সম্পূর্ণ সুস্থ আছে এবং তাদের আঘাতও খুব সামান্য। 

যখন তাদের বের করে আনা হয় তখন সেখানে উপস্থিত সাধারণ মানুষ উল্লাসে চিৎকার করে ওঠেন।

ভিডিওটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করেছে। ক্যাপশনে তারা লিখেছে, “অসম্ভবকে হার মানিয়েও আশা টিকে থাকে।”




কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি