শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

মিরপুরে জমে থাকা পানিতে নেমে ডিএনসিসি প্রশাসকের পরিদর্শন

  • আপলোড তারিখঃ ১০-০৭-২০২৬ ইং
মিরপুরে জমে থাকা পানিতে নেমে ডিএনসিসি প্রশাসকের পরিদর্শন

মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার রাস্তার দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান |

শুক্রবার (১০ জুলাই) মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়ায় প্রবল বৃষ্টির কারণে জমে থাকা পানির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনকালে প্রশাসক সিটি করপোরেশনের কর্মরত পরিচ্ছন্ন কর্মীদের দ্রুত পানি সরে যাওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় প্রশাসক পানির মধ্যে হেঁটে, পানি সরে যাওয়ার নালা ও ড্রেন ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আশেপাশের দোকানদারদের ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান। পরে প্রশাসক মিরপুর-১২ এর ৬ নং কাঁচাবাজার এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কাঁচা বাজারের ফেলে রাখা ময়লা আবর্জনা ও অপরিষ্কার-অপরিচ্ছন্ন দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাৎক্ষণিকভাবে দোকানদারসহ সংশ্লিষ্ট কমিটি ও স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার সমাধানের নির্দেশনা দেন প্রশাসক।

প্রশাসক জোন-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আমরা গোলাপগঞ্জে যাবো, দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের