বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে

  • আপলোড তারিখঃ ১৭-০১-২০২৬ ইং
দেশের ভেতরে পোস্টাল ব্যালটে পরিবর্তন আসছে

শের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিদেশের মতো সব দলের প্রতীক না রেখে, নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধুমাত্র সংশ্লিষ্ট আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ও তার প্রতীক রাখা হবে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার রাতে এক অনানুষ্ঠানিক বৈঠকে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে বর্তমান পোস্টাল ব্যালটের জটিলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দলটি প্রস্তাব দেয়, পোস্টাল ব্যালট যাতে সাধারণ ব্যালট পেপারের মতো সহজবোধ্য হয়, যেখানে শুধুমাত্র সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ও প্রতীক থাকবে।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পোস্টাল ব্যালট দেশের অভ্যন্তরে বিপুল সংখ্যক ভোটার ব্যবহার করবেন। সব মার্কা রেখে ভোট প্রক্রিয়াকে কঠিন না করে ভোটাররা যাতে সহজে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া উচিত।অন্যদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, নির্বাচনে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য ‘দাঁড়িপাল্লা’, ‘হাতপাখা’ ও ‘শাপলা কলি’ প্রতীকগুলোকে ব্যালটের প্রথম সারিতে রাখা হয়েছে। এই বৈষম্য দূর করার দাবি জানায় দলটি।

নির্বাচন কমিশন প্রথমে জানিয়েছিল, ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে সরকারি গেজেটের ক্রমধারা বা রাজনৈতিক দলের নিবন্ধনের ধারাবাহিকতা অনুসরণ করা হয়েছে। তবে বিএনপির আপত্তির প্রেক্ষিতে এবং ভোটারদের সুবিধার্থে এখন শুধু প্রার্থীর নাম ও প্রতীক রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।



কমেন্ট বক্স
notebook

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি