শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

  • আপলোড তারিখঃ ১৯-০৮-২০২৬ ইং
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু, বাড়ছে প্রাণহানির শঙ্কা

নিউজফিল্ড আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের কলকাতায় মধ্যরাতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে জানিয়েছে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। বাকি নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার ‘আজকের পত্রিকা’র জেলা প্রতিনিধি দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, তাদের ছেলে শর্ণশিষ দত্ত এবং দেবাশীষ দত্তের শ্বশুর আকরাম আলী। দেবাশীষের পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত আরেক বাংলাদেশির নাম আহমেদ বাবু। তিনি ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার বাসিন্দা।

চিকিৎসার জন্য ভারতে গিয়ে প্রাণ গেল পরিবারের

দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, তার স্ত্রী আফসানা শারমীন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট পরিবারের সদস্যরা ভারতে যান।

প্রথমে তারা বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে মঙ্গলবার কলকাতায় আসেন তারা। দেশে ফেরার আগে কলকাতার ওই হোটেলে অবস্থান নেন। কিন্তু দেশে ফেরার আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো পরিবারটির মর্মান্তিক মৃত্যু হয়।

সাংবাদিক দেবাশীষ দত্তের পরিচয়

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক ‘আজকের আলো’র সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত ওই পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পাশাপাশি তিনি চ্যানেল নাইন এবং দৈনিক ‘আজকের পত্রিকা’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করছিলেন।

নিহত ভারতীয়র পরিচয়ও মিলেছে

অগ্নিকাণ্ডে নিহত একজন ভারতীয় নাগরিকের পরিচয়ও জানা গেছে। তিনি ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ান।

এদিকে কলকাতার ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট নিহতের সংখ্যা নয়জনে পৌঁছেছে। এখনো আরও কয়েকজনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আগুনের ঘটনায় নিখোঁজ বা আটকে থাকা আরও কেউ রয়েছেন কি না, তা নিয়েও উদ্বেগ রয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী