শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ সারাদেশ জাতীয় আন্তর্জাতিক অর্থ ও বাণিজ্য খেলা চাকরি জীবনযাপন বিনোদন

‘গোলাপি বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

  • আপলোড তারিখঃ ২০-০৮-২০২৬ ইং
‘গোলাপি বাস’ নিয়ে যা বললেন সাদিয়া আয়মান

‘গোলাপি বাস নয়, সফল নারীদের মেনে নিতে না পারাটাই সমস্যা’: সাদিয়া আয়মান

নিউজফিল্ড বিনোদন ডেস্ক:

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান এবার বিআরটিসির নতুন উদ্যোগ ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ নিয়ে নিজের মতামত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উদ্যোগটির সমর্থনে কথা বলার পাশাপাশি সমাজের নারীদের নিয়ে প্রচলিত মানসিকতার সমালোচনা করেছেন।

সাদিয়া আয়মান লিখেছেন, ‘সমস্যাটা গোলাপি বাস নিয়ে নয়; সমস্যা হলো, আমরা বাঙালিরা এখনো সফল ও সুখী নারীদের সহজভাবে মেনে নিতে পারি না।’

তিনি বলেন, গোলাপি বাস এবং এর সঙ্গে যুক্ত পরিশ্রমী নারীদের নেতিবাচকভাবে দেখার পরিবর্তে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়া উচিত। এমন উদ্যোগকে ইতিবাচক মানসিকতা নিয়ে স্বাগত জানাতে ভক্ত ও অনুসারীদের প্রতিও আহ্বান জানান অভিনেত্রী।

সাদিয়া আরও লেখেন, এই ‘কিউট’ ও ‘পুকি’ গোলাপি বাসের পাশাপাশি এর পেছনে কাজ করা নারীদেরও উদযাপন করা প্রয়োজন। তার মতে, নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে এমন উদ্যোগকে উৎসাহিত করাই হওয়া উচিত।

১৩ রুটে চলছে ‘পিংক বাস’

গণপরিবহনে নারীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য এবং অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) চালু করেছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’।

দেশের বিভিন্ন এলাকায় ১৩টি রুটে এই বিশেষ বাস সার্ভিস পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিনেত্রী সাদিয়া আয়মানের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ‘পিংক বাস’ উদ্যোগ এবং নারীবান্ধব গণপরিবহন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী