নিহতরা হচ্ছেন যশোরের কেশবপুর উপজেলার চালতিবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি আক্তার (৩০) ও শ্যালক যশোরের মনিরামপুর উপজেলার রাজাগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী বলে জানা গেছে।
এ ঘটনায় গুরুতর আহতরা হচ্ছেন- নিহত মিজানুরের স্ত্রী রুকাইয়া সুলতানা নীলাও গাড়ীর চালক বিষু।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সকালে ফরিদপুরে ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় যশোর থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ তিনজন নিহত হন।
প্রধান সম্পাদক